মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মুক্তাগাছায় গাঁজাগাছসহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১০.১৮ পিএম
  • ২৩৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের মুক্তাগাছা থেকে গাঁজা গাছসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার লাংগুলিয়া গ্রামে বসত বাড়ীর পাশে গাঁজা গাছ চাষ হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে মোঃ রাসেল বেপাড়ী নামে একজনকে গ্রেফতার করে। এসময় তার বাড়ীর উঠানের পাশ হতে একটি জীবন্ত গাঁজার গাছ জব্দ করা হয়। যার মূল্য আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা।

গ্রেফতারকৃত রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ নিজ বাড়ীর পাশে অবৈধভাবে গাঁজার গাছ চাষ করার কথা স্বীকার করেছেন। র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com