বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

  • আপডেট সময় শনিবার, ২ জুলাই, ২০২২, ৪.০৭ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বিমান বাংলাদেশ এয়ার লাইন্সসহ তিনটি এয়ার লাইন্সের ১৩৯টি হজ ফ্লাইটে এ পর্যন্ত  ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। আগামীকাল হচ্ছে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রার শেষ ফ্লাইট।

আজ ঢাকায় হজ অফিসের এক বুলেটিনে জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের ৭৭টি, সৌদি এয়ার লাইন্সের ৫৩টি এবং ফ্লাইনাস এয়ার লাইন্সের ৯টি হজ ফ্লাইটে এসব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে অবতরণ করেন ।
বুলেটিনে বলা হয়, মোট ১৩৯টি হজ ফ্লাইটে ৩ হাজার ৩৮৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৮শ’৩৩ জন হজযাত্রী সৌদি আরব গিয়েছেন। এবার ৩৫৯টি হজ এজেন্সীর মাধ্যমে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০ হাজার হজযাত্রী সৌদি আরব যাবেন।
আগামী ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ জুলাই হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে। শেষ ফিরতি ফ্লাইট থাকবে ৪ আগস্ট । গত ৫ জুন থেকে হজ ফ্লাইট শুরু হয়।  এ পর্যন্ত  বিভিন্ন কারণে ৩ জন মহিলাসহ ১০ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। এরমধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন  হজ যাত্রী ইন্তেকাল করেন।
(BSS)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com