সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

লাউ স্বাস্থ্যের জন্য উপকারী।

  • আপডেট সময় শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১২.৪০ এএম
  • ৪৩০ বার পড়া হয়েছে

লাউয়ে  প্রচুর মাত্রায় ভিটামিন সি, বি এবং ডি ছাড়াও ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফোলেট, আয়রন এবং পটাশিয়াম রয়েছে। যা নানাবিধ রোগের হাত থেকে শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। লাউ রান্না, ভাজি, সিদ্ধ কিংবা রস করেও খাওয়া যায়। শুধু তাই নয়, লাউয়ের পাতা, ডগাও খাওয়া যায়।

লাউয়ের স্বাস্থ্য উপকারিতা –

মানসিক চাপ কমায় :  লাউয়ের মধ্যে থাকা সেডাটিভ উপাদান শরীর ঠান্ডা করতে ভূমিকা রাখে। এ কারণে এ সবজিটি খেলে মানসিক চাপ কমে।

হৃদরোগের জন্য উপকারী :  লাউ হৃৎপিণ্ডের জন্যও বেশ উপকারী। সপ্তাহে তিনবার লাউয়ের রস খেলে হৃৎপিণ্ড ভালো থাকে। এটি উচ্চ রক্তচাপ কমাতেও ভূমিকা রাখে।

ওজন কমায় : যারা ওজন কমাতে চান তারা নিয়মিত খাদ্যতালিকায় লাউয়ের রস রাখতে পারেন। এতে থাকা আয়রন, ভিটামিন ও পটাশিয়াম ওজন কমাতে সাহায্য করে।

ঘুমের সমস্যা কমায় : যাদের ঘুমের সমস্যা আছে তারা লাউয়ের রসের সঙ্গে সামান্য তিলের তেল মিশিয়ে খেতে পারে। এতে ঘুমের সমস্যা অনেকটাই কমে যাবে।

চুল পাকা প্রতিরোধ করে : দূষণের কারণে আজকাল অনেকেরই অল্প বয়সে চুল পাকা সমস্যা দেখা দিচ্ছে। নিয়মিত লাউয়ের রস খেলে এ সমস্যা কমে যায়।

হজমে সহায়তা করে : লাউয়ে পর্যাপ্ত পরিমাণে ফাইবার ও অ্যালকালি থাকায় এটি অ্যাসিডিটির সমস্যা কমায়। সেই সঙ্গে হজমশক্তি বাড়ায়।

ত্বকের জন্য উপকারী : লাউয়ের রস প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এটি শরীর থেকে টক্সিন বের করে শরীর সুস্থ রাখতে ভূমিক রাখে।

পানিশূন্যতা কমায় : লাউয়ের শতকরা ৯৬ ভাগ পানি থাকে। এ কারণে ঘাম, ডায়রিয়া, উচ্চ রক্তচাপ বা অন্যান্য অসুস্থতার কারণে শরীরে পানিশূন্যতা হলে লাউ তা পূরণ করতে সহায়তা করে।

ইউরিনে সংক্রমণ কমায় : লাউয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ও ভিটামিন সি ইউরিনে সংক্রমণ কমাতে কার্যকর ভূমিকা রাখে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com