মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহের বড় ভাইকে হত্যায় ছোট ভাই গ্রেফতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ১২.৫৪ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বড় ভাইকে হত্যার ঘটনায় ছোট ভাই মো. সিয়াম মিয়াকে (১৯) গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার হওয়া সিয়াম উপজেলার মগটুলা ইউনিয়নের নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে। বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে জেলার গৌরীপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার মেজর আখের মুহম্মদ জয় জানান, গত ২১জুন মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার নওপাড়া গ্রামের নোমান মিয়ার ছেলে জার্মান মিয়া মাদকের টাকা সংগ্রহ করতে বাড়িতে থাকা একটি ছাগল নিয়ে যেতে চাইলে বাধা দেন তারই ছোট ভাই সিয়াম মিয়া।

এ নিয়ে প্রথমে দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ধারালো দা দিয়ে জার্মান মিয়ার বুকে কোপ দেন সিয়াম। পরে জার্মানকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় রাতেই নিহতের বাবা বাদী হয়ে ঈশ্বরগঞ্জ থানায় ছেলে সিয়াম মিয়াকে আসামি করে হত্যা মামলা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com