সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

টায়ারের রং সব সময় কালো হয় কেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪.০০ এএম
  • ৩৪২ বার পড়া হয়েছে

 

সাইকেল বা গাড়ির টায়ার সব সময় কালো রঙেরই হয় কেন, কখনও ভেবে দেখেছেন? টায়ারের মূল কাঁচামাল অর্থাৎ ল্যাটেক্স বা রাবার সাদা রঙের হয়।

সাইকেল বা গাড়ির টায়ার সব সময় কালো রঙেরই হয় কেন, কখনও ভেবে দেখেছেন? টায়ারের মূল কাঁচামাল অর্থাৎ ল্যাটেক্স বা রাবার সাদা রঙের হয়। কিন্তু টায়ার যখন তৈরি হয়ে আসে কেন কালো হয়।

টায়ার যখন প্রথম তৈরি করা হয়েছিল ১৮৯৫ সালে, তখন কিন্তু এর রং সাদাই ছিল। তা হলে এখন কালো কেন? রাস্তার ধুলো, বালি, ময়লা এবং কাদা যেহেতু টায়ারে লাগে তাই কালো রঙকেই বেছে নেওয়া হয়েছে। কিন্তু না। এর পিছনে যে কারণ রয়েছে তা শুনলে হয়তো অবাক হবেন।

টায়ারের আয়ু বাড়াতে এবং টেকসই করতে রাবারের সঙ্গে কার্বন ব্ল্যাক মেশানো হয়। শুধু টেকসইয়ের জন্যই নয়, দীর্ঘ দিন ধরে গাড়ি বা সাইকেল চালাতে চালাতে টায়ারের গ্রিপ খয়ে যায়, রাস্তার সঙ্গে ঘর্ষণে গরম হয়ে ওঠে। ফলে যে কোনও মুহূর্তে টায়ার ফেটে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। কিন্তু কার্বন ব্ল্যাক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এটি টায়ারের তাপমাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

এ ছাড়াও সূর্যের অতি বেগুনি রশ্মি টায়ারের রাবারকে দ্রুত শক্ত করে দেয়। ফলে টায়ারের আয়ু কমে যায়। কিন্তু কার্বন ব্ল্যাক অতি বেগুনি রশ্মির হাত থেকে টায়ারকে বাঁচিয়ে রাখে।

তবে তার মানে এই নয় যে, অন্য রঙের টায়ার তৈরি হয় না। তবে টেকসইয়ের দিকটি বিচার করেই টায়ারের রং কালো করে প্রস্তুতকারী সংস্থাগুলি। তবে কালো রঙের টায়ারই বেশি তৈরি হয়। তথ্যসূত্রঃঅনলাইন

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com