বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালতের অভিযান।

  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২, ১২.১৬ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  ময়মনসিংহের নতুন বাজার এলাকায় রাস্তা ও ফুটপাতের উপর স্থাপিত অবৈধ দোকানপাট উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুন) দুপুরে মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদকালে দোকানের সরঞ্জাম রেখে চলে যাওয়া দোকানীদের সরঞ্জামগুলো জব্দ ও ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা বলেন, একই অপরাধের পুনরাবৃত্তি ঘটানোর কারণে উচ্ছেদের পরপর একই স্থানে ফুটপাত ও রাস্তা দখল করে বসে যাওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, যা দায়িত্বহীনতা ও আইন অমান্য করার প্রবণতাকেই প্রকাশ করছে। এ ঘটনার পুনরাবৃত্তি হলে সকল মালামাল জব্দ করে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। অভিযানকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যানজট নিরসন ও জনভোগান্তি লাঘবে মসিকের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে অভিযান সফল করতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com