বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ১০ টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা।

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ১১.২৫ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ময়মনসিংহে বিভাগীয় পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬জুন) সকালে জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি উদ্যোগসমূহের বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়নের উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ আব্দুল আলিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম প্রমূখ।

কর্মশালায় ময়মনসিংহ বিভাগ ও জেলা পর্যায়ের সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com