মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

ডিপোয় হাইড্রোজেন পারক্সাইড ভরা ২৬টি কন্টেনার ছিল

  • আপডেট সময় সোমবার, ৬ জুন, ২০২২, ৪.০৩ এএম
  • ১৬১ বার পড়া হয়েছে

ডিপোয় হাইড্রোজেন পারক্সাইড ভরা ২৬টি কন্টেনার ছিল। আগুনের তাপে ইস্পাতের কন্টেনার ছিন্নবিচ্ছিন্ন হয়ে স্প্লিন্টারের মতো চারদিকে ছড়িয়ে পড়ে। সীতাকুণ্ডে কন্টেনার ডিপোর আগুন রবিবার বিকেল পর্যন্তও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুনের মূল উৎস পর্যন্তই পৌঁছতে পারেনি ফায়ার সার্ভিস ও সেনা। উদ্ধার হয়ে চলেছে ঝলসে যাওয়া একটার পর একটা মৃতদেহ। শনিবার রাতে যে বিভীষিকার শুরু, রবিবার দুপুর পেরোলেও তার অন্ত দেখা যাচ্ছে না। চারদিকে কেবল স্বজন হারানোর হাহাকার।

শনিবার রাতে বন্দর লাগোয়া বিএম কন্টেনারের ডিপোয় আচমকা আগুন লেগে যায়। সেই আগুন ছড়িয়ে পড়তে থাকে আশেপাশে থাকা কন্টেনারে। অগ্নি নির্বাপণ বিশেষজ্ঞদের অনুমান, আগুন কোনও ক্রমে এসে পড়েছিল হাইড্রোজেন পারক্সাইড বোঝাই একটি কন্টেনারে। মুহূর্তে ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে উঠতে থাকে এলাকা। ডিপোয় ২৪ ঘণ্টাই কন্টেনার ওঠানো-নামানোর কাজ চলে। ফলে শনিবার রাতেও কর্মচঞ্চল ছিল বঙ্গোপসাগরের তীরে বন্দর সংলগ্ন ওই ডিপো। ওই সময় তোলা বিভিন্ন ভিডিয়ো থেকে স্পষ্ট, বিস্ফোরণের অভিঘাত এতই প্রবল ছিল যে, কিছু করে ওঠার সুযোগটুকু পাননি কর্মীরা। আগুনের গ্রাসে ঝলসে যেতে থাকেন একের পর এক কর্মী।

রবিবার বিকেল পর্যন্ত ঝলসে মৃত্যু হয়েছে অন্তত ৪৯ জনের। আহত পাঁচশোর আশপাশে। মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করছে সেনা ও ফায়ার সার্ভিস।  অ্যাম্বুল্যান্সে একের পর এক আহতকে আনার কাজ চলছিল। কারও দিকে তাকানো যাচ্ছিল না!অন্য দিকে অকুস্থলে শুরু থেকেই আগুন নেভানোর কাজ করছিলেন রাতের ডিউটিতে থাকা ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু আগুনের দাপট এমনই ছিল যে, মূল অগ্নিকাণ্ডের জায়গার ধারেকাছেও পৌঁছতে পারছিলেন না তাঁরা। রবিবার বিকেলেও সেই পরিস্থিতির খুব একটা বদল হয়নি।

আগুনের দাপট এমনই যে তার প্রভাব ছড়িয়েছে আড়াই বর্গকিলোমিটার এলাকা জুড়ে। এই এলাকার মধ্যে থাকা সমস্ত বাড়ি, মসজিদের জানলার কাচ ভেঙে চুরমার। নষ্ট হয়ে গিয়েছে অনেক টিভি, ফ্রিজও। শিশু ও বয়স্কদের সমস্যা হচ্ছে বেশি। মুখে মাস্ক পরে থাকতেও দেখা গিয়েছে বাসিন্দাদের। কন্টেনার ডিপোতে বিস্ফোরণের পর থেকে কালো ধোঁয়া আর গন্ধে টিকতে পারছিলাম না। আতঙ্কে শিশুরা কাঁদছে। বাড়ির বয়স্কদেরও খুব কষ্ট হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান অ্যাডমিরাল এম শাহজাহান ডিপো পরিদর্শন সেরে  জানিয়েছেন, ডিপোতে মোট ১২০০ কন্টেনার ছিল। তার মধ্যে হাইড্রোজেন পারক্সাইড ভর্তি কন্টেনার ছিল ২৬টি। ডিপোর টিনশেডেও প্লাস্টিকের জারে এই রাসায়নিক ছিল। আগুন লাগার পর কন্টেনারে থাকা রাসায়নিক ভর্তি জার ফেটে যায়। এতে হাইডোজেন পারক্সাইড কন্টেনারের সংস্পর্শে আসে। এর ফলে কন্টেনারের তাপমাত্রা বেড়ে বিস্ফোরণ হয়। তাতে ইস্পাতের কন্টেনার ছিন্নবিচ্ছিন্ন হয়ে স্প্লিন্টারের মতো চারদিকে ছড়িয়ে পড়ে।

বঙ্গোপসাগর থেকে ডিপোর দূরত্ব এক কিলোমিটার। অগ্নিকাণ্ডের পর বিষাক্ত রাসায়নিক যাতে সমুদ্রে মিশতে না পারে, সে জন্য সংযোগকারী খাল ও নালা বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com