মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

ময়মনসিংহে বিশ্ব পরিবেশ দিবস ও বর্ণাঢ্য র‍্যালি উদযাপিত।

  • আপডেট সময় রবিবার, ৫ জুন, ২০২২, ১১.১১ পিএম
  • ২৭৭ বার পড়া হয়েছে

মোঃ হারুন উর রশিদ,জেলা প্রতিনিধি ময়মনসিংহঃ

মযমনসিংহ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা, র‌্যালী, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। “একটাই পৃথিবী, প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

রবিবার (০৫ জুন) র‌্যাালী শেষে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ এনামুল হক এর সভাপতিত্বে জেলা পরিষদ মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক দিলরুবা আহমেদ স্বাগত বক্তব্য রাখেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রফেসর ও সাবেক বিভাগীয় প্রধান ড. এম. এ. ফারুখ।

দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস, বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হারুন-অর-রশিদ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সচিব রাজীব কুমার দেবনাথ প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিবৃন্দ চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার এবং উপস্থিতিদের মাঝে পরিবেশ বান্ধব গাছের চারা বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com