মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বিসিএস পরীক্ষায় অংশ গ্রহন করতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল এক তরুণীর।

  • আপডেট সময় শনিবার, ২৮ মে, ২০২২, ৩.৪৭ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ  নানার সাথে মোটরসাইকেলে ৪৪ তম বিসিএস পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসচাপায় পিংকী নামে এক তরুনীর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিংকী গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউপির তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণ ও মণিকা রাণী বর্মণ দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।

নিহত পিংকীর বড় ভাই বলেন, ৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পিংকী। দিনরাত বইয়ের সঙ্গে মিতালি গড়ে তুলেছিল সে। বিসিএস পরীক্ষার কেন্দ্র ছিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। পরিবারের সঙ্গেই সে গাজীপুরের সদর উপজেলার তালতলী গ্রামে থাকতো। ময়মনসিংহ পরীক্ষা কেন্দ্র হওয়ায় বেশ কিছু দিন আগে ভালুকার নানাবাড়িতে গিয়েছিল। সেখান থেকেই চলছিল তার বিসিএস পরীক্ষার প্রস্তুতি।

শুক্রবার খুব ভোরে বাবা গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ভালুকার নানাবাড়িতে যান। সেখান থেকে পিংকীকে মোটরসাইকেলে উঠিয়ে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করে সামনে গিয়ে হার্ড ব্রেক করে। এতে চালকের আসনে থাকা নানা নিয়ন্ত্রণে হারিয়ে ফেললে পিংকী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে গায়ে আঘাত পায়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী অপর আরেকটি বাস এসে চাপা দিলে পিংকী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পিংকীর বাড়ির পাশেই তালতলী মডার্ন স্কুল অ্যান্ড কলেজে। সেখানেই প্রাথমিক শিক্ষাজীবনের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণিতে পড়েছেন তিনি।

ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ কে এম জাহিদুল ইসলাম বলেন, অত্যন্ত শান্ত ও মেধাবী হিসেবে সকলের কাছে পরিচিত ছিল পিংকী। সকলকে দেখেই শ্রদ্ধা করত, বিনয়ী আচরণ ছিল তার মাঝে। পিংকীর মৃত্যুতে আমরা শোকাহত।

জয়দেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, এমন মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টের। পুলিশের পক্ষ থেকে পিংকীর বাড়িতে গিয়ে সমবেদনা জানানো হয়েছে। ঘটনাস্থল ময়মনসিংহে হওয়ায় সেখানকার পুলিশ এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে।

ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাটি শুনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। চালককে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com