বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে ছয় বছরের শিশু কে ডেকে নিয়ে ধর্ষন, বাস চালক গ্রেফতার।

  • আপডেট সময় শুক্রবার, ২০ মে, ২০২২, ১১.৫৯ পিএম
  • ৫৫৬ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ  ময়মনসিংহ সদর উপজেলায় ডেকে নিয়ে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় মো. আব্দুল মনসুর (৫০) নামের এক বাসচালককে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (২০ মে) সকাল ১০টার দিকে র‍্যাব-১৪ এর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এরআগে বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে শেরপুর সদর উপজেলার সুবর্ণচর ঘুঘুরাকান্দি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মো. আবুল মনসুর ময়মনসিংহ মহানগরীর চরকালীবাড়ী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

র‍্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় বলেন, ওই শিশু ময়মনসিংহের ফুলপুর উপজেলার বাসিন্দা। তারা স্বপরিবারে মহানগরীর একটি ভাড়া বাসায় বসবাস করে আসছেন। ১৭ মে ওই শিশু নিজ ঘরে বসে পড়ছিল। এ সময় আব্দুল মনসুর তাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুর চিৎকারে তার মা দৌড়ে এলে মনসুর পালিয়ে যান। শিশুর বাবা বাদী হয়ে ১৮ মে কোতোয়ালি মডেল থানায় আবুল মনসুরের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও বলেন, র‍্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শেরপুর সদর উপজেলা থেকে তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com