বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মসিংহে দুইবাসের মুখোমুখি সংঘর্ষে ১৯ আহত।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৮.৪৬ এএম
  • ৩০৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃনিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের রশিদপুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাস চালকসহ ১৯ যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১১ মে) সকাল পৌনে ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলায় এ ঘটনা ঘটে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আশিকুল হক জানান, ঢাকা থেকে নেত্রকোনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের রশিদপুর নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চালকসহ অন্তত১৯ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করা হয়েছে।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পর উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান বলেন, ১৯ জনকে হাসপাতালে আনা হয়েছিল। ১১ জনকে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com