বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের সতর্কতা মুলক লিফলেট বিতরণ।

  • আপডেট সময় বুধবার, ২০ এপ্রিল, ২০২২, ৮.২১ পিএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ময়মনসিংহবাসীকে অজ্ঞান পার্টি থেকে বাঁচাতে ও মাহে রমজান শেষে আগত ঈদুল ফিতরে ময়মনসিংহের মানুষকে নিরাপত্ত্বা দেওয়ার লক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন অপরাধ বিষয়ে মানুষকে সচেতন করতে তৃতীয় দিনের মত সতর্কতামূলক প্রচার-প্রচারণা চালিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।

জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামানের নির্দেশে মাহে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে নগরীর টাউন হল এলাকায় সিএনজি ও বাসস্ট্যান্ডে চালক ও সাধারন যাত্রীদের মাঝে জনসচেতনামূলক কর্মসূচির অংশহিসেবে প্রচার লিফলেট বিতরণ করেন ওসি শাহ কামাল। সাধারণ যাত্রীদের মাঝে লিফলেট বিতরণ কালে ওসি শাহ কামাল- অপরাধ প্রবণতা কমাতে হলে সকলে সচেতন ও সতর্ক হয়ে অপরাধীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

এ সময় সর্বসাধারণের সদয় অবগতির জন্য তিনি বলেন, রমযান মাসে ইফতারির সাথে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান পার্টির কিছু অসাধু লোক যাত্রীদের সর্বস্ব লুটে নিয়ে যায়। তাই চলার পথে যানবাহনে অপরিচিত কোন ব্যক্তি কিংবা বাসে উঠা হকারের নিকট থেকে পানীয়, ইফতার বা খাবার সামগ্রী খাওয়া থেকে বিরত থাকুন। যানবাহনে অজ্ঞান পার্টির খপ্পর থেকে রক্ষায় পাশে বসা যাত্রীর সাথে ব্যক্তিগত তথ্য বিনিময় থেকে বিরত থাকুন।

নিজে সচেতন হোন; অন্যকে সচেতন করুন। ডিউটি অফিসার ০১৩২০১০৩১৯৬ ময়মনসিংহ জেলা পুলিশ সারাক্ষণ আপনার আশে-পাশেই আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com