বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভিন্ন আয়োজনে পালিত হয়েছে মুজিবনগর দিবস।

  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২, ১০.০৩ এএম
  • ২৯৭ বার পড়া হয়েছে

 

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

দেশের অষ্টম বিভাগীয় শহর ময়মনসিহে র‌্যালী, আলোচনা ও জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মধ্যদিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। এ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে রবিবার জেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ মিছিল সহকারে রবিবার সার্কিট হাউজ সংলগ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক সাদেক খান মিল্কী টজু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম এ কুদ্দুস ও শওকত জাহান মুকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের আয়োজনে টাউন হল এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়ামে রবিবার সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবসে আলোচন সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তারা বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় দিন। ইতিহাসে এই দিনটি অত্যন্ত গুরুত্ব বহন করে। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের অস্থায়ী সরকার হিসেবে এই মুজিবনগর সরকার শপথ গ্রহন এবং সরকারের সদস্যরা স্বাধীনতার ঘোষনা পত্রে স্বাক্ষর প্রদান করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই সরকার বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন আদায় ও যুদ্ধের উপকরণ সংগ্রহ করাসহ বাংলাদেশ নামের প্রতি সমর্থন আদায়ে কাজ চালিয়ে গিয়েছিল, তৎকালীন সময় এই সরকার গঠন না করা হলে মুক্তিযুদ্ধ পরিচালনা করা কঠিন হতো।

বক্তারা আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করবে এটাই আমাদের প্রত্যাশা। আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com