শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহ- ঢাকা মহাসড়কে খানাখন্দ,ঈদযাত্রায় বাড়বে দুর্ভোগ।

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ২.০০ এএম
  • ৩০৮ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সীমান্ত পর্যন্ত বিভিন্ন পয়েন্ট খানাখন্দে ভরা। এতে দুর্ভোগে পড়েছেন চালক ও যাত্রীরা। আসন্ন পবিত্র ঈদুল ফিতরে যাত্রীদের এই দুর্ভোগ আরও বাড়ার শঙ্কা দেখা ‍দিয়েছে।

ময়মনসিংহ মহানগরীর শিকারিকান্দা বাইপাস মোড়, ভালুকা সেতু মোড়সহ সড়কের বেশকিছু পয়েন্টে ভাঙা ও খানাখন্দের কারণে যান চলাচলে দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) মধ্যরাতের বৃষ্টিতে এসব খানাখন্দে পানি জমে থাকায় যান চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।

ঢাকাগামী এনা পরিবহনের চালক কামরুল জানান, সড়ক খানাখন্দে ভরা। এ কারণে গাড়ি চালাতে বেশ সমস্যা হচ্ছে। খানাখন্দে পড়ে গাড়ির অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ছে। বিশেষ করে ধুলাবালি ছড়াচ্ছে বেশি। দ্রুত সড়ক মেরামত করা না হলে আসন্ন ঈদুল ফিতরে ঘরে ফেরা যাত্রীদের চলাচলে ভোগান্তি চরম আকার ধারণ করবে।

আলম এশিয়া পরিবহনের চালক আব্দুল মতিন জানান, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন পয়েন্টে ভাঙা। সড়ক সংস্কারে কর্তৃপক্ষ তেমন একটা উদ্যোগ নিচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে গাড়ির যন্ত্রপাতি। এছাড়া যাত্রীরাও দুর্ভোগে পড়ছেন। ঈদের আগেই সড়ক সংস্কার মেরামতের দাবি জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com