শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে খামারীর মৃত্যু।

  • আপডেট সময় বুধবার, ১৩ এপ্রিল, ২০২২, ১.৪৯ এএম
  • ৩৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে স্বাধীন মিয়া নামে এক মুরগির খামারির মৃত্যু হয়েছে। স্বাধীন মিয়া উপজেলার সোহাগী ইউপির দরুন বড়ভাগ গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে। জানা যায়, উপজেলার সদর ইউনিয়ন, বড়হিত, উচাখিলা ও রাজিবপুর ইউনিয়নসহ নান্দাইল উপজেলার চন্ডিপাশা, নান্দাইল, গাংগাইল, শেরপুরসহ বিভিন্ন ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ছোট বড় অনেক গাছ উপড়ে পড়ে। ভেঙে যায় কাঁচা, আধাপাকা বাড়ি, মসজিদ, মাদরাসাসহ আশ্রয় প্রকল্প।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, স্বাধীন মিয়া রাতে নিজের মুরগির খামারে ঘুমাচ্ছিলেন। সোমবার রাত দুইটার দিকে প্রচণ্ড কালবৈশাখী ঝড়ে মুরগির খামারে বিশাল একটি গাছ পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এছাড়া ঐ গ্রামে ঝড়ে দুটি গরু মারা গেছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন এসব তথ্য নিশ্চিত করে জানান, সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পের দেয়া দুই ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের দুইটি ঘর মেরামত করার জন্য কাঠ মিস্ত্রী ও প্রয়োজনীয় জিনিসপত্র পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com