রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ময়মনসিংহে নিজ শিশু কন্যাকে জবাইয়ের পর ঘাতক মা গ্রেফতার।

  • আপডেট সময় শনিবার, ২৬ মার্চ, ২০২২, ৬.৩৯ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এক পাষন্ড মা তার চার বছরে মেয়ে শিশুকে কাঁচি দিয়ে জবাই করে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে। আটক করা হয়েছে ঘাতক মা নাজমা বেগমকে (৩২)। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল ১১ টার দিকে উপজেলার পুটিজানা ইউনিয়নের দাওসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মাহমুদা (৪)। পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৫ বছর আগে পাশ্ববর্তী মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বালিয়া গ্রামের রমজান আলীর সাথে বিয়ে হয় ফুলবাড়ীয়া উপজেলার দাওসা গ্রামের হযরত ফকিরের মেয়ে নাজমা বেগমের। বিয়ের পর থেকে নাজমার স্বামী মাদক ও জুয়া খেলায় আসক্ত হওয়া ৩ মাসের অন্ত:স্বত্বা অবস্থায় বাবার বাড়ী চলে আসে নাজমা। তারপর থেকে বাবার বাড়ীতেই থাকত সে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) শিশু মাহমুদা পাশের বাড়ীর উঠানে খেলা করার সময় মা নাজমা কাঁচি দিয়ে সন্তান মাহমুদাকে মাটিতে ফেলে জবাই করে। পরে শিশুটি চিৎকারে প্রতিবেশীরা এসে শিশুটিকে উদ্ধার করলে কিছুক্ষনের মধ্যেই শিশুটি মারা যায়। এ সময় ঘাতক মা নাজমাকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা।

ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় শিশুর মা নাজমা বেগমকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে আটক নাজমা নিজেই শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে কি কারনে এই হত্যাকান্ড এই বিষয়ে জানতে তাকে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com