সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহে কোতোয়ালি পুলিশের অভিযানে ২৪ সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২, ১২.০২ এএম
  • ৩১০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ভুয়া ডিবি, মাদক ব্যবসায়ী, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ দুই ডজন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপারের নির্দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এর অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে দুই ডজন আসামীদেরকে গ্রেফতার করেছে পুলিশ।

ভূয়া সরকারী কর্মচারী ডিবি পুলিশ পরিচয়ধারী তিন অপরাধীকে গ্রেফতার করে। তারা হলো, ত্রিশালের আলী আহসান, নগরীর আরমান হোসেন ও মুক্তাগাছার মোস্তাফিজুর রহমান। এসআই কামাল হোসেন রহমতপুর বাইপাস থেকে নিয়মিত মামলার আসামী আব্দুল কুদ্দুস মাষ্টার, আতাউর রহমান রুবেল ও তৌহিদুল ইসলাম রাব্বি এবং চর জেলখানা নদীরপাড় জুয়ার আসর থেকে আঃ রহিম, কাজল মিয়া, উবায়দুল হক ও নূর ইসলামকে জুয়ার সামগ্রীসহ গ্রেফতার করে।

এসআই অসীম কুমার দাস নাটক ঘরলেন রেল ব্রীজের সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী গোলাপ হোসেন ওরফে মোস্তফা ওরফে মস্তুকে গাজাসহ গ্রেফতার করে। এছাড়া অসীম কুমার দাস পাটগুদাম ব্রীজ মোড় থেকে দস্যুতার পুরাতন মামলার আসামী কাউসার ও নাজমুল ইসলামকে গ্রেফতার করে। এসআই মাহফুজুর রহমান মাসকান্দা বাস স্ট্যান্ড এলাকা থেকে দস্যুতা নিয়মিত মামলার আসামী রাকিবুল ইসলাম সাগর ও শফিকুল ইসলামকে দেশীয় অস্ত্রসহ এবং কালীবাড়ী এলাকা থেকে দস্যুতার চেষ্টা পুরাতন মামলায় শুভ ও জনি দোশাদকে গ্রেফতার করে।

এছাড়া এসআই আনিছুর রহমান, এসআই আশিকুল হাসান, এসআই জহিরুল ইসলাম, এসআই মেহেদী হাসান, এএসআই সোহেল রানা, এএসআই দেলোয়ার, এএসআই আমীর হামজা সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৭জনকে গ্রেফতার করে। তারা হলো, মোজাম্মেল হক, রফিকুল ইসলাম, মাসুদ রানা, শান্ত মিয়া, বাবুল মিয়া, লালন মিয়া ও মোস্তাক আহমেদ মোহন। বিভিন্ন মামলায় গ্রেফতারকৃতদের বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com