মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩

বেগম জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায় :ড. হাছান মাহমুদ

  • আপডেট সময় বুধবার, ২৪ নভেম্বর, ২০২১, ৭.৫৭ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিকে অনুরোধ জানাব বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। বেগম জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটি বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।

আজ বুধবার সচিবালয়ে ঢাকাস্থ চট্টগ্রাম জার্নালিস্ট ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী এ কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, খালেদা জিয়ার যাতে সঠিক চিকিৎসা হয় সেজন্য ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর। যেকোনো ব্যবস্থা দেশের অভ্যন্তরে নিতে চায় সরকার। দেশে অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছেন। তারা কি বলেছেন, সরকারের কাছে আবেদন করেছেন, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে আসলে বেগম জিয়ার কী হয়েছে? সেটি তো তারা করছেন না। শুধু বলছেন, বিদেশ পাঠিয়ে দিতে হবে। সেজন্য তারা নানা ধরনের কথাবার্তা বলছেন। সভা-সেমিনার করছেন এবং এ সভা সমাবেশ করারও একটা প্রতিযোগিতা দেখা দিয়েছে, তাদের বিভিন্ন জনের মধ্যে। তাদের তো আবার পদ রক্ষা করতে হয়, দৃষ্টি আকর্ষণ করতে হয় বেগম জিয়ার। আবার তারেক জিয়ার দৃষ্টি আকর্ষণ করতে হয়।

তথ্যমন্ত্রী আরো বলেন, কে কত বেশি দৌড়াচ্ছেন, অনশন করছেন, আবার অনশনের সময় নয়া পল্টনের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে—এটি হচ্ছে বাস্তবতা। বিএনপিকে অনুরোধ জানাব, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে অসুস্থ রাজনীতি না করার জন্য। বেগম জিয়াকে অসুস্থ রেখে তারা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে চায়। এটি বেগম জিয়ার প্রতি অসম্মান জানানো হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com