মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ়

  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১, ১২.৫৭ পিএম
  • ২৯৫ বার পড়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি ২২ সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ়। আজ তাদের ওয়েবসাইটে এই কথা জানিয়েছে ব্রিটেনের নিলাম সংস্থাটি। নামহীন ছবিটিকে ওয়েবসাইটে ‘যুগল’ নামে উল্লেখ করা হয়েছে। ত্রিস্টিজ় সূত্রের খবর, ১ লক্ষ ২০ হাজার পাউন্ড থেকে ১ লক্ষ ৮০ হাজার পাউন্ড (৮৮ লক্ষ থেকে ১.৩ কোটি টাকায়) বিক্রি হতে পারে ছবিটি।

সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি চওড়া এই ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির থেকে আয়তনে কিছুটা বড়। ১৯৩০ বা তার অল্প কিছু দিন আগে এই ছবিটি এঁকেছিলেন বিশ্বকবি। ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে বেশ কয়েকটি নিজের আঁকা ছবি সঙ্গে করে এনেছিলেন রবীন্দ্রনাথ। প্যারিসের ‘গালেরি পিগাল’-এ সেগুলির প্রদর্শনী হয়। ইউরোপীয় ধনকুবের ও শিল্প সংগ্রাহকেরা কিনে নেন বেশির ভাগ ছবি। এই সব ছবির মধ্যেই সম্ভবত ছিল এই ‘যুগল’।

ক্রিস্টিজ় সূত্রে জানা গিয়েছে, এডিথ অন্দ্রে নামে এক জার্মান মহিলা ও তাঁর স্বামী এই ছবিটি কিনেছিলেন। পরে এডিথের দাদা ওয়াল্টার রাথেনিউয়ের সংগ্রহে আসে সেটি। এই রাথেনিউ পরিবারই রবীন্দ্রনাথের আঁকা ছবিটি ক্রিস্টিজ়কে নিলাম করতে দিয়েছে। ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট’— এই বিভাগে রাখা হয়েছে ছবিটিকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com