সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

২০২২ সালে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯, ১১.৪৮ এএম
  • ৪৯৫ বার পড়া হয়েছে

মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে প্রথমবারের মতো মহাকাশে নভোচারী পাঠাবে বাংলাদেশ।

গত শনিবার এ তথ্য জানায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন। এর আগে শুক্রবার গুলশান ক্লাবে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চতুর্থবারের মতো আয়োজন করা হয়েছে ‘স্পেসফেস্ট ২০২০’। এবারের আয়োজনে যুক্ত হয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এই কার্যক্রমের অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার মহাকাশ কর্মসূচিকে অনুসরণ করে একজন নভোচারীকে যাচাই-বাচাই শেষে ২০২২ সালে মহাকাশে পাঠানো হবে।

তিনি বলেন, বিজ্ঞান এবং প্রযুক্তি বিষয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বয়স ২২ থেকে ৩৫ বছর এবং যারা মহাকাশে যেতে আগ্রহী তাদের আবেদন প্রথমে সংগ্রহ করা হবে। এরপর শারীরিক ও মানসিক পরীক্ষার মধ্য দিয়ে ৫০ জনকে বাছাই করা হবে। এরপর একাধিকবার এদের মধ্য থেকে বাছাইয়ের জন্য বিভিন্ন দেশের নভোচারীদের দেশে আনা হবে। আর যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে ১০ জনকে নির্বাচিত করা হবে। এরপর নির্বাচিত ১০ জনের মধ্য থেকে একজনকে রাশিয়াতে ১৫ মাসের ট্রেনিংয়ে পাঠানো হবে। আর ট্রেনিং শেষ করার পর তাকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে ১০ দিনের জন্য পরিদর্শনে পাঠানো হবে।

‘স্পেসফেস্ট ২০২০’ উপলক্ষে জানুয়ারি ২০২০ এর প্রথম দিন থেকে ডিসেম্বরের ১০ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে প্রতিষ্ঠানটি।

এর মধ্যে রয়েছে ১ জানুয়ারি সানফেস্ট, জানুয়ারির ৬ থেকে ১৬ তারিখ পর্যন্ত অ্যাস্ট্রো অলিম্পিয়াড, ১৭ মার্চ থেকে ২২ মার্চ পর্যন্ত আন্তর্জাতিক স্পেস ক্যাম্প।

এছাড়া আরও রয়েছে অ্যাস্ট্রোনিস্টদের সঙ্গে সাক্ষাৎ, অ্যাস্ট্রোনিস্ট কর্মশালা, ডকুমেন্টারি শো, অ্যাস্ট্রোনমি এক্সিভিশন, রকেট বানানো প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আন্তর্জাতিক সেমিনার প্রভৃতি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহাজাহান মাহমুদ, কবি আলফ্রেড খোকন, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com