শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

বিপদে বিশ্বের সাড়ে চার কোটি মাইক্রোসফ্‌ট অ্যাকাউন্ট ইউজার !

  • আপডেট সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৯.৪২ এএম
  • ৪৭০ বার পড়া হয়েছে

বিশ্ব জুড়ে ৪ কোটি ৪০ লক্ষের বেশি মাইক্রোসফ্‌ট অ্যাকাউন্ট রয়েছে অসুরক্ষিত অবস্থায়! সাধারণ মানের ইউজারনেম বা দুর্বল পাসওয়ার্ডের জন্য ওই অ্যাকাউন্টগুলি রয়েছে বিপদসীমার মধ্যে। সম্প্রতি এ কথা জানতে পেরেছে মাইক্রোসফ্‌ট।‘পিসি ম্যাগ’ নামে একটি ম্যাগাজিনের দাবি, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চের মধ্যে ওই অ্যাকাউন্টগুলির প্রতিটিই খুঁটিয়ে পরীক্ষা করেছে মাইক্রোসফ্‌ট-এর থ্রেট রিসার্চ টিম। তাতেই ধরা পড়েছে সুরক্ষার বড়সড় ফাঁকফোকর। ফলে ওই অ্যাকাউন্টধারীদের নানা তথ্যই এখন নেটদুনিয়ায় সহজে মিলতে পারে। যা কিনা ডার্ক ওয়েবের মতো বিপজ্জনক দুনিয়ায় ব্যবহার করতে পারেন যে কেউ! বিপদ যে কতটা ভয়ঙ্কর তা বোঝা যাবে আরও একটি তথ্যে। নেট দুনিয়ায় ফাঁস হয়ে যাওয়া ৩০০ কোটি ইউজারনেম ও পাসওয়ার্ডের প্রতিটি স্ক্যান করার পর মাইক্রোসফ্‌ট জানিয়েছে, তার মধ্যে ৪ কোটি ৪০ লক্ষেরও বেশি অ্যাকাউন্টের সুরক্ষাজনিত ফাঁকফোকর রয়েছে। মাইক্রোসফ্‌ট সূত্রে খবর, চলতি বছরের প্রথম ছ’মাসেই দেখা গিয়েছে, ৪১০ কোটি রেকর্ডের ভাণ্ডার খোলা অবস্থায় পড়ে রয়েছে নেটদুনিয়ায়। যা থেকে বিপাকে পড়তে পারেন কোটি কোটি ইউজার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com