শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বুলবুল আহমেদের অর্জিত পুরস্কার সামগ্রি সংরক্ষিত হবে ফিল্ম আর্কাইভে সড়ক পরিবহন ও সেতু এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে এমপি বাবুল রুহিয়া থানার নবাগত ওসির সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সাংবাদিক দিলীপ কুমার দাস “হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কষ্টে কাটছে তাঁর জীবন স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

গাইবান্ধায় চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধ কল্পে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

  • আপডেট সময় শনিবার, ৯ জানুয়ারী, ২০২১, ১২.৩৪ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

এইচ আর হিরু, গাইবান্ধাঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ কর্মসূচির আওতায় আজ বৃহস্পতিবার(৭ জানুয়ারি) গাইবান্ধার বালাসীঘাট এলাকায় ফুলছড়ি ও সাঘাটা উপজেলার চরাঞ্চলের দুস্থ অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এ শীতবস্ত্র বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি,শীতবস্ত্র বিতরণ আগ মহূর্তে বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস জঙ্গিবাদ, জলদস্যু দমন, প্রশ্নপত্র ফাঁস বন্ধসহ সকল ধরণের অপরাধ দমনে র‌্যাব, পুলিশসহ সংশ্লিষ্ট সকল আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তাদের তৎপরতার ফলেই দেশ থেকে সন্ত্রাস জঙ্গিবাদ দমন হওয়ায় এই অপশক্তি আর মাথা চাড়া দেয়ার সামর্থ্য রাখে না। এ কারণেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, র‌্যাব শুধু আইন শৃঙ্খলা রক্ষাই করেনা, আর্তমানবতার সেবায়ও নিয়োজিত রয়েছে। তারই একটি অনন্য দৃষ্টান্ত শীতবস্ত্র বিতরণ। এসময় তিনি গাইবান্ধার চরাঞ্চলে নৌ ডাকাতি প্রতিরোধ কল্পে নৌ পুলিশ থানা স্থাপনের আশ্বাস দেন।
এতে র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, রংপুর রেঞ্জের ডিআইজি দেবাশীষ ভট্টাচার্য, জেলা প্রশাসক মো. আবদুল মতিন, র‌্যাবের উপ-মহাপরিচালক কর্ণেল তোফায়েল মোস্তফা সরোয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন র‌্যাব-১৩ রংপুরের অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।
জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে র‌্যাব-১৩ রংপুরের উদ্যোগে র‌্যাব সেবা সপ্তাহ ২০২১ কর্মসূচির আওতায় তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা বেষ্টিত চরাঞ্চলের ৮ হাজার দুস্থ মানুষের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com