সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

সিলেট শহর বড় হলে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে: পররাষ্টমন্ত্রী

  • আপডেট সময় শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ৬.০৩ পিএম
  • ৭৬৩ বার পড়া হয়েছে

পররাষ্টমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। এতে আরো বেশি মানুষকে নাগরিক সুবিধা দেয়া সম্ভব হবে। পাশাপাশি রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আজ সিলেট সিটি কর্পোরেশনের আয়তন সম্প্রসারণ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘শহর বড় হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে যেমন উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে, সিলেট শহর সম্প্রসারিত হলে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের দাবিও জোরালো হবে
ড. মোমেন সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনকে পৃথক প্রস্তাবনা তৈরির নির্দেশ দিয়ে বলেন, সবগুলো প্রস্তাবনা পাওয়ার পর যাচাই বাছাই করে সিটি কর্পোরেশনের সম্প্রসারণের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। আমরা চাই ব্যাক্তি বিশেষের জন্য নয়, জনগণকে সম্পৃক্ত করে সবার জন্য সেবা নিশ্চিত করতে হবে।
সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com