সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

আগামীকাল নিউইয়র্ক বাংলা বইমেলার ওয়েবসাইট উদ্বোধন করবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ

  • আপডেট সময় রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০, ৭.০১ পিএম
  • ৫৭৬ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর ওয়েবসাইট আগামীকাল ০৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় (নিউইয়র্ক সময় ০৬ সেপ্টেম্বর রাত ১১টা) মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষ হতে অনলাইনে উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

আগামী ১৮ হতে ২৭ সেপ্টেম্বর ২০২০ খ্রি. তারিখ পর্যন্ত ১০ দিনব্যাপী অনুষ্ঠিতব্য ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা’র আয়োজক ‘মুক্তধারা ফাউণ্ডেশন’ সূত্রে জানা যায়, https://www.nyboimela.org ওয়েবসাইটের মাধ্যমে বইমেলার সকল অনুষ্ঠান দেখতে পাবেন বাংলা ভাষাভাষীসহ পৃথিবীর সকল প্রান্তের মানুষ। অনুষ্ঠানের পাশাপাশি তাঁরা ঘরে বসে পছন্দের বই ক্রয় করতে পারবেন। এ বইমেলার মাধ্যমে বাংলা ভাষার তথা বাংলা প্রকাশনার জগতে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

অনুষ্ঠানটি বইমেলার ফেসবুক পেইজ https://www.facebook.com/newyorkboimela তে সরাসরি সম্প্রচারিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

কোভিড-১৯ মহামারির কারণে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এ বইমেলায় মুক্তধারা ফাউন্ডেশন পৃথিবীর সকল প্রান্তে বসবাসরত বাঙালি লেখকদের প্রতিনিধিত্ব যেমনি নিশ্চিত করেছে, তেমনি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিকদের অংশগ্রহণও চূড়ান্ত। মেলায় বাংলা একাডেমিসহ বাংলাদেশের ২১টি ও পশ্চিমবঙ্গের ৪টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করবে।

উল্লেখ্য, ‘২৯তম নিউইয়র্ক বাংলা বইমেলা-২০২০’ এর টাইটেল স্পন্সর হলো বাংলাদেশের আইএফআইসি ব্যাংক লিমিটেড। আয়োজক কমিটির আহবায়ক হলেন বীর মুক্তিযোদ্ধা ও ইমেরিটাস অধ্যাপক ড. জিয়াউদ্দীন আহমেদ। মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন সকলকে বইমেলায় যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com