রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জেনে নেই চোখ ভালো রাখার কিছু উপায়

  • আপডেট সময় সোমবার, ২৪ আগস্ট, ২০২০, ৮.৪১ পিএম
  • ৭৭৯ বার পড়া হয়েছে

করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে উঠেছে আমাদের মধ্যে। এর পাশপাশি কিছু অভ্যাস আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বাড়িতে অলস সময় কাটছে অনেকের। বেশিরভাগেরই সময় কাটছে কম্পিটার কিংবা মোবাইল ফোনের স্ক্রিনে। আবার কেউ কেউ বাড়িতে থেকে অফিসের কাজ সামলাচ্ছেন, তাদেরও বেশিরভাগ সময় কম্পিটারের সামনে কাটছে।

স্ক্রিনের নীল আলোর কারণে আমাদের চোখের উপর প্রভাব পড়ছে। চোখ ক্লান্ত হয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে চোখের আরও বড় কোনো ক্ষতি হতে পারে। সতর্ক হতে হবে তার আগেই।

আসুন জেনে নেই চোখ ভালো রাখার কিছু উপায়-

চোখের পাতা ফেলুনঃ স্ক্রিনের সামনে থাকার সময় অন্য সময়ের চেয়ে অনেক কম আমাদের চোখের পাতা পড়ে। যে কারণে চাপ বাড়তে শুরু করে আমাদের চোখের ওপর। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে, বারবার চোখ পিটপিট করা। এতে চোখের ক্লান্তি দূর হয়, পাশাপাশি চোখে চুলকানি এবং ড্রাই আইয়ের মতো সমস্যাও দূর হয়।

চোখের মণি ঘোরানঃ প্রথমে ঘড়ির কাঁটার দিকে এবং তার পর ঘড়ির কাঁটার বিপরীতে চোখের মণি ঘোরান। তবে তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে করুন। প্রতিদিন অন্তত দুই-তিন মিনিট সময় এমনটা করুন। এতে আরাম পাবেন চোখে।

গরমঠান্ডা পানির ভাপঃ একটি বাটিতে গরম পানি, আরেকটি বাটিতে ঠান্ডা পানি নিন। তারপর একটা পরিষ্কার তোয়ালে গরম পানিতে ডুবিয়ে কিছু সময়ের জন্য চোখের ওপর রাখুন। এরপর ঠান্ডা পানি দিয়ে একইভাবে চোখে ভাপ দিন। এমন কয়েক মিনিট করলে সারাদিনে চোখে যে যে ক্লান্তি ভর করেছে, তা দূর হবে।

ফোকাস শিফটিঃ এটি এক ধরনের চোখের ব্যায়াম। এক্ষেত্রে চোখের একেবারে সামনে যে বস্তুটি আছে তার দিকে তাকাতে হবে। ৫ সেকেন্ড পর তার থেকে একটু দূরে রয়েছে এমনকিছুর দিকে একদৃষ্টিতে ৫ সেকেন্ড তাকিয়ে থাকতে হবে। এমনটা করতে থাকলে চোখের পেশির কর্মক্ষমতা বৃদ্ধি পায়। পাশাপাশি বাড়ে দৃষ্টিশক্তি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com