সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

মহাকাশে সূর্যোদয়ের বিস্ময়কর ছবি টুইট করলেন নাসার মহাকাশচারী

  • আপডেট সময় বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৩.০১ পিএম
  • ৮৪৮ বার পড়া হয়েছে

একটি নিখুঁত সূর্যোদয়ের ছবির জন্য ফটোগ্রাফাররা কত অপেক্ষা করে থাকেন, কোথায় কোথায় পৌঁছে যান। কিন্তু কখনও মহাকাশে কেমন করে সূর্যোদয় হয়, তার ছবি দেখেছেন? এমনই কিছু ছবি পোস্ট করলেন নাসার এক মহাকাশচারী বব বেনকেন।

বব তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডল থেকে মঙ্গলবার চারটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, নিকষ কালো অন্ধকার আকাশের বুকে সরু বাঁকা এক ফালি আলোর রেখা। তার পর সেই এক ফালি রেখার মাঝখানে ফুটে উঠছে একটি উজ্জ্বল আলোকবিন্দু। পরের ছবিগুলিতে সেই বিন্দু আরও স্পষ্ট ও উজ্জ্বল হচ্ছে।

ছবিগুলি স্পেস স্টেশন থেকে তোলা। যেখানে এখন রয়েছেন মহাকাশচারী বব বেনকেন। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এই স্পেস স্টেশন। মহাকাশচারীরা প্রতিদিন একাধিক বার করে এই সূর্যোদয় দেখেন। কিন্তু তাঁরা হয়তো সেই ছবি টুইটারে পোস্ট করার কথা ভাবেননি। কিন্তু বব এই ছবি পোস্ট করা মাত্রই তা ভাইরাল হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com