মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদ উপলক্ষে তৌসিফ ও লাবণ্য’র গান

  • আপডেট সময় সোমবার, ২০ জুলাই, ২০২০, ৭.০৭ পিএম
  • ৭৪৪ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক :আল সামাদ রুবেলঃ বাংলাদেশে সংগীতে প্রথমবারের মতো এক সঙ্গে গান গাইলেন কণ্ঠশিল্পী তৌসিফ ও ইয়াসমিন লাবণ্য। গানটির কথা লিখেছেন আব্দুল আউয়াল রিয়াজ, সুর করেছেন জিয়া উদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন কাউসার খান। গানটি প্রসঙ্গে কণ্ঠশিল্পী তৌসিফ বলেন, ‘আলম ভাইয়ের সঙ্গে আমি অনেক কাজ করেছি এই কাজটি ভিন্নমাত্রার আয়োজন ছিল আর ওনার সুরে প্রথম গান করছি গানটি শুনে ভালো লেগেছিল তাই গানটি গাইতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে। ’ ইয়াসমিন লাবণ্য জানান, ‘গানটির টোটাল আয়োজন এক কথায় অসাধারণ ছিল তাই গানটিতে অংশগ্রহণ করে আমারও খুব ভালো লাগছে। ’ জিয়াউদ্দিন আলম বলেন, ‘তৌসিফ এর আগে আমার কথায় একটি গান করেছে। সেই গানটির টাইটেল ছিল ‘কান্না’ শিরোনামে। গানটি সুর করেছেন শাহরিয়ার হাসান। এই প্রথম আমার সুরে গাইলে ‘তোমায় ঘিরে’ শিরোনামে গানটিতে ডুয়েট গেয়েছেন ইয়াসমিন লাবণ্য। লাবণ্য এর সঙ্গে আমার কথা ও সুরে বেশ কিছু গান হয়েছে। বেশ ভালো গান করেন লাবণ্য। আশা করছি ঈদের আগেই গানটি সবাই শুনতে পাবেন জিসান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে। ’ গানটি ডিজিটালি প্রকাশ পাবে জিপি মিউজিক, রবি স্প্ল্যাশ, বাংলালিংক ভাইব ও স্বাধীন মিউজিক অ্যাপে। গানের কথা লিখেন গীতিকার রিয়াজ। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে ঈদে বাজারে আসবে বলে জানিয়েছেন শিল্পী তৌসিফ ও লাবণ্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com