মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ঈদের জন্য কনটেন্ট বানাচ্ছেন মিম

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৯.৪০ পিএম
  • ১৪৪৭ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেলঃ সিনেমার শুটিং নেই,করোনাভাইরাসের কারণে সেটি গত মার্চ থেকেই বন্ধ। তাই ঘরে বসে নিজের ইউটিউব চ্যানেলের জন্য কনটেন্ট বানাচ্ছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। বলা যায় করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকে এ নিয়েই তার ব্যস্ততা। এরই মধ্যে একটি শর্টফিল্ম ও একটি আড্ডার অনুষ্ঠান আপলোড করেছেন চ্যানেলটিতে। এবার ঈদের জন্যও নতুন কনটেন্ট বানাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। ঈদে দর্শকদের চমক দিতে চান, তবে সেটা কী ধরনের তা এখনই প্রকাশ করতে নারাজ এ নায়িকা। তিনি বলেন, ‘কী নিয়ে আসব ঈদের সময়, তা এখনই প্রকাশ করতে চাই না। কারণ পরিকল্পনা প্রকাশ করলে দেখা যায় অল্প সময়ের মধ্যে সেটি কপি হয়ে যায়। তাই বিষয়বস্তু সম্পর্কে এখনই কিছু জানাচ্ছি না। তবে ব্যতিক্রম কিছু থাকছে সেটা বলতে পারি। আর সিমেনায় অভিনয়ের প্রস্তাব আসছে। কিন্তু এখনই শুটিং শুরু করতে চাই না। আরও এক মাস পরিস্থিতি পর্যবেক্ষণ করেই কাজ শুরু করতে চাই। কারণ এসব কিছুর চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তাই কোনো তাড়াহুড়া করতে চাই না। এদিকে এ অভিনেত্রীর হাতে বর্তমানে দুটি ছবির কাজ রয়েছে। এগুলো হল রায়হান রাফির পরিচালনায় ‘পরান’ ও ‘ইত্তেফাক’। এছাড়া ঈদের পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবেন বলে জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com