মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনায় ডাক্তার চাচাকে হারিয়ে ভেঙে পড়েছেন জয়া

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০, ১১.৫২ এএম
  • ৫০১ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল: না ফেরার দেশের চলে গেলেন ভারতীয় বাংলা সিনেমার বর্ষীয়ান অভিনেতা অরুণ গুহ ঠাকুরতা। প্রবীণ এই অভিনেতা, সহকারী পরিচালক করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মঙ্গলবার এম আর বাঙুর হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ চলচ্চিত্রে ডাক্তার চাচার চরিত্রে দেখা গেছিলো অরুণ গুহ ঠাকুরতাকে।

এই সিনেমার নায়িকা ছিলেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। প্রিয় এই সহকর্মীর মৃত্যুতে ভেঙে পড়েছেন জয়া। ফেসবুকে তিনি লেখেন, ‘জানি না এ বছর আর কতজনের মৃত্যু সংবাদ লিখতে হবে।

কত স্মৃতি মনে পড়ছে আজ তাকে নিয়ে আমাদের সেই শুটিংয়ের। সিনেমার শুটিংয়ের সময় রোজ টাকিতে আমাদের মেকআপ রুমের আড্ডাগুলো কোনোদিন ভোলার নয়। কৌশিক দা’র কথাটা আজ মনে পড়ছে খুব।

আপনার মতো অভিনেতা পেয়েছি নিংড়ে নেবো। অরুণ দা আরেকটা কাজ করার সুযোগ দিলেন না। অসম্ভব মন খারাপের খবর। ওপারে ভালো থাকবেন ডাক্তার চাচা। চলচ্চিত্র জগতে আপনার অনবদ্য অবদান বাংলার মানুষের মধ্যে উজ্জ্বল হয়ে থাকবে। ’

দীর্ঘদিন বুদ্ধদেব দাশগুপ্তের সহকারী পরিচালক হিসাবে কাজ করেছেন অরুণ গুহ ঠাকুরতা। এছাড়া কৌশিক গঙ্গোপাধ্যায়ের অনেকে সিনেমায় তার দেখা মিলেছে। এই নির্মাতার ‘সিনেমাওয়ালা’, ‘বিসর্জন’, ‘জ্যেষ্ঠপুত্র’র মতো সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরুণ।

অর্থকষ্টে পড়লে তার চিকিৎসার সব খরচের দায়িত্ব নেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। কিন্তু সুস্থ হয়ে আর ঘরে ফেরার হলো না তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com