মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ম্যাট্রিক্স সিরিজের নতুন ছবির শুটিংয়ে যোগ দিলেন প্রিয়াঙ্কা

  • আপডেট সময় বুধবার, ৮ জুলাই, ২০২০, ৫.১১ পিএম
  • ৪৭৮ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক, আল সামাদ রুবেল ;
হলিউডে অনেক আগেই পা পড়েছে দেশি গার্ল খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার। বলা চলে বলিউডের চেয়ে এখন তিনি বেশি হলিউডেরই মানুষ। সেখানকার শোবিজে তার প্রভাবও তৈরি হয়েছে বেশ। সেখানকার টিভি সিরিজ, মিউজিক ভিডিও এবং সিনেমা; সবখানেই ভারতীয় মেধার আলো ছড়িয়েছেন তিনি।
এবার বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় ‘ম্যাট্রিক্স’ সিরিজের ছবিতে কাজ করতে চলেছেন তিনি। এ খবর পুরনো। নতুন তথ্য হলো, ছবিটির নতুন কিস্তি ‘ম্যাট্রিক্স-৪’ এর জন্য শুটিংও শুরু করে দিয়েছেন এই তারকা।
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, কিয়ানু রিভেস অভিনীত ‘ম্যাট্রিক্স ৪’-এর অন্যতম চরিত্রে থাকছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা।
নতুন মুখ হিসেবে এতে আরও যুক্ত হতে যাচ্ছেন নিল প্যাট্রিক হ্যারিস, ইয়াহিয়া আবদুল মতিন ও জোনাথন গ্রফ। ছবিটি পরিচালনা করছেন লানা ওয়াচোস্কি। শুটিং অবশ্য মহামারি করোনা ছড়িয়ে পড়ার আগেই শুরু হয়েছিলো। সান ফ্রান্সিসকোতে।
পরে করোনায় সব বন্ধ হয়ে যাওয়ায় কাজ বাকি রেখেই ঘরে ফিরে এ ছবির টিম। ধীরে ধীরে পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ায় আবারও পরিচালক সবাইকে নিয়ে মাঠে নেমেছেন। এ যাত্রায় অংশ নিয়েছেন প্রিয়াঙ্কাও। স্বাস্থ্যবিধি মেনে জার্মানির বার্লিনে চলছে ছবির দৃশ্যায়ন।
সিক্যুয়েলে আগের মতোই নিও, ট্রিনিটি ও নায়োবির চরিত্রে থাকবেন যথাক্রমে কিয়ানু রিভস, ক্যারি অ্যান মস ও জাডা পিঙ্কেট স্মিথ। তবে প্রিয়াঙ্কার চরিত্রের নাম এখনও প্রকাশ করা হয়নি।
আর সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের ১ এপ্রিল মুক্তি পাবে ‘ম্যাট্রিক্স ৪’। প্রসঙ্গত, ১৯৯৯ সালে প্রথম বড় পর্দায় আসে ‘ম্যাট্রিক্স’। এরপর একে একে মুক্তি পেয়েছে ‘দ্য ম্যাট্রিক্স রিলোডেড’ এবং ‘দ্য ম্যাট্রিক্স রেভ্যুলেশনস’। এবার চতুর্থ কিস্তির অপেক্ষায় ম্যাটিক্স ভক্তরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com