মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আসছে মিউজিক্যাল ফিল্ম “পোড়া কপাল”

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০, ১২.৩১ এএম
  • ৭০৭ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল : সময়ের ব্যস্ততম তরুণ অভিনেতা জামশেদ শামীম, তিনি সিনেমার পাশাপাশি কাজ করছেন ওয়েব ফিল্ম ও মিউজিক্যাল ফিল্মে। দহন চলচ্চিত্রের কাউসার চরিত্র দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়।
অভিনেতা জামশেদ শামীম সম্প্রতি অভিনয় করলেন জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ’র ‘পোড়া কপাল’ গান অবলম্বনে মিউজিক্যাল ফিল্ম ”পোড়া কপাল”। এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন রাজিব হোসাইন নিলয় । মিউজিক্যাল ফিল্মটিতে জামশেদ শামীম এর সহশিল্পী হিসেবে কাজ করেছেন জিম। গানটির কথা লিখেছেন মামুন আফনান রুমি, সুর ও সংগীত করেছেন শামীম মাহমুদ । ভিডিও ধারণ করেছেন সায়েম । এডিটিং ও কালার করেছেন হালিম আহমেদ । মিউজিক্যাল ফিল্মটি খুব দ্রুত রেড বক্স মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানা গেছে। মিউজিক্যাল ফিল্মটির চিত্র ধারণ হয়েছে ঢাকার বাইরের মনোরম পরিবেশে। মিউজিক্যাল ফিল্মটি সম্পর্কে জামশেদ শামীম বলেন, “কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। গল্পে বেশ নতুনত্ব আছে। সবার ভালো লাগবে।”
মিউজিক্যাল ফিল্ম টি সম্পর্কে পরিচালক নিলয় বলেন, “চেষ্টা করেছি ভালো কাজ করার, একটু ভিন্ন ধরনের গল্প বলতে চেয়েছি। আশা করি সবার ভালো লাগবে।”
শিল্পী কাজী শুভ বলেন,আমার এই নতুন গান দশকের ভালো লাগবে আশা করি। আমার এই গানে যারা অভিনয় করেছে তারা বেশ ভালোবাসা দিয়ে এক সাথে কাজটি করেছে। “
রেড বক্স মাল্টিমিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মিউজিক্যাল ফিল্মটি খুব দ্রুত রিলিজ দেয়া হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com