মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

১০ বছর পর একক গানে কণ্ঠ দিলেন রথীন্দ্রনাথ রায়

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.১০ পিএম
  • ৫৮৩ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক ,আল সামাদ রুবেল: অনেক দিন ধরেই গানের সঙ্গে নিয়মিত নন রথীন্দ্রনাথ রায়। বর্তমানে স্থায়ীভাবে বাস করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। মাঝে মধ্যে দেশে আসেন। নীরবে নিভৃতে সময় কাটিয়ে আবার ফিরে যান। চলতি বছরও এসেছেন। তবে এবার নিজেকে আড়ালে রাখলেন না। গান নিয়ে হাজির হচ্ছেন ভক্তদের সামনে। হ্যাঁ, প্রায় ১০ বছর পর একটি একক গানে কণ্ঠ দিলেন লোকগানের জীবন্ত কিংবদন্তি রথীন্দ্রনাথ রায়। ‘এক পলকের নাই ভরসা’ শিরোনামে এ গানটির কথা ও সুর করেছেন রাজ কামাল। সংগীত আয়োজন করেছেন সুমন কল্যাণ। এটি প্রযোজনা ও পরিবেশনা করছে সাউন্ডটেক।
নতুন গানে কণ্ঠ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা লোকসংগীতের একটি গান। মার্চ মাসেও একটি গান করেছিলাম। মোট দুটো গান করলাম প্রায় আট-দশ বছর পর। আসলে দেশে থাকি না তেমন। তাই খুব একটা সময় হয় না গান করার। দেশে আসলে অনেকেই বলে। তবে গানের কথা-সুর পছন্দ হয় না বলে গাই না। এবারের গান দুটি বেশ ভালো লাগলো। তার মধ্যে ‘এক পলকের নাই ভরসা’ গানটি তৈরি হয়েছে। বাজারে আসবে। আশা করছি ভালো লাগবে শ্রোতাদের।’
রথীন্দ্রনাথ রায় জানান, গত বছর তিনি একটি সিনেমার জন্য গান করেন। যার মাধ্যমে প্রায় ১৯ বছর পর প্লেব্যাক করেছিলেন তিনি।
রথীন্দ্রনাথ রায় জন্মেছেন সংগীত চর্চায় প্রসিদ্ধ এক পরিবারে। তার পিতা নন্দিত লোকসংগীত শিল্পী, গীতিকার ও সুরকার হরলাল রায়। রথীন্দ্রনাথ ১৯৬৬ সালে জীবনে প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেনে খান আতাউর রহমানের ‘সাত ভাই চম্পা’ ছবিতে। মমতাজ আলী খানের কথা আর সুরে গানটি ছিল ‘কন্যা গো আমার ছয় মাসের সফর, বাণিজ্য করতে যাব আমি ফুলতলার শহর’। দ্বৈত এ গানটিতে রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন প্রয়াত মৌসুমী কবির। এরপর বহু সিনেমার বহু গান তিনি গেয়েছেন, যা আজও শ্রোতাদের মনে দাগ কেটে যায়। তার মধ্যে ‘অন্ধ বধূ’ সিনেমার ‘ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই’ এবং ‘নাগরদোলা’ সিনেমার ‘তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া’ গানের জন্য পেয়েছিলেন ‘বাচসাস’ পুরস্কার। এছাড়া ‘ফকির মজনু শাহ’ চলচ্চিত্রের ‘সবাই বলে বয়েস বাড়ে’ এবং ‘নালিশ’ চলচ্চিত্রের ‘খোদার ঘরে নালিশ করতে দিল না আমারে’, ‘সখিনার যুদ্ধ’ ছবির ‘কাউয়ায় কমলা খাইতে জানে না’ গানগুলোর কথা এখনো ভুলতে পারেনি বাংলা গানের শ্রোতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com