মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আসিতেছে মিউজিক্যাল ফিল্ম “জীবন তরী”

  • আপডেট সময় সোমবার, ৬ জুলাই, ২০২০, ৫.০৫ পিএম
  • ৬৪০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক , আল সামাদ রুবেল: সময়ের ব্যস্ততম তরুণ অভিনেতা জামশেদ শামীম সিনেমার পাশাপাশি কাজ করছেন ওয়েব ফিল্ম ও মিউজিক্যাল ফিল্মে। দহন চলচ্চিত্রের কাউসার চরিত্র দিয়ে তিনি জয় করেছেন দর্শক হৃদয়।
অভিনেতা জামশেদ শামীম সম্প্রতি অভিনয় করলেন কন্ঠ শিল্পী হাবিব খানের ‘জীবন তরী’ গান অবলম্বনে মিউজিক্যাল ফিল্ম ”জীবন তরী”। এই মিউজিক্যাল ফিল্ম পরিচালনা করেছেন নির্মাতা জি স্বাধীন।
মিউজিক্যাল ফিল্মটিতে জামশেদ শামীম এর সহশিল্পী হিসেবে কাজ করেছেন ইসরাত বৃষ্টি। গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ, সুর ও সংগীত করেছেন রেজা মাহমুদ। ভিডিও ধারণ করেছেন কাওছার আহমেদ। এডিটিং করেছেন দিপু এবং কালার করেছেন আশিকুজ্জামান অপু। মিউজিক্যাল ফিল্মটি খুব দ্রুত এম আর বেস্ট মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে বলে জানা গেছে। মিউজিক্যাল ফিল্মটির চিত্র ধারণ হয়েছে ঢাকার বাইরের মনোরম পরিবেশে।
মিউজিক্যাল ফিল্মটি সম্পর্কে জামশেদ শামীম বলেন, “এটা খুব চমৎকার একটি কাজ হবে আমার দর্শকদের জন্য এবং ভিন্ন লুকে দর্শক আমাকে এখানে দেখতে পাবে।”
মিউজিক্যাল ফিল্ম টি সম্পর্কে পরিচালক জি স্বাধীন বলেন, “সব সময় চেষ্টা থাকে ভালো কাজ করার। আমরা চেষ্টা করেছি একটু ভিন্ন ধরনের গল্প বলতে আশা করি দর্শকদের ভাল লাগবে।”
শিল্পী হাবিব খান বলেন, “এটি হতে পারে আমার ক্যারিয়ারের একটি টার্নিং পয়েন্ট, আশা করি দর্শকদের ভাল লাগবে।”
এম আর বেস্ট মিডিয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে মিউজিক্যাল ফিল্মটি খুব দ্রুত রিলিজ দেয়া হবে বলে জানা গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com