সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ভিয়েতনামে তৈরি হয়েছে সোনায় মোড়ানো হোটেল

  • আপডেট সময় রবিবার, ৫ জুলাই, ২০২০, ৪.৩৩ পিএম
  • ৮৪৫ বার পড়া হয়েছে

বিশ্বের প্রথম সোনায় মোড়ানো হোটেল ভিয়েতনামে  তৈরি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি সোনায় মোড়া টয়লেটের খবর। এবার তৈরি করা হয়েছে সোনায় মোড়া হোটেল। হোটেলটির নাম হচ্ছে ​ডলচে হ্যানয় গোল্ডেন লেক।

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে তৈরি হয়েছে সোনার প্লেটে নির্মিত এই হোটেল। ২০০৯ সাল থেকে এই হোটেলের কাজ শুরু হয়েছে। এ বছরের শেষদিকেই পুরোপুরি শেষ হতে পারে এই হোটেল নির্মাণের কাজ। এটি একটি সিক্স স্টার।

এই হোটেল তৈরি করতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন মার্কিন ডলার। হোটেলের ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার দুই ক্ষেত্রেই ব্যবহৃত হয়েছে ২৪ ক্যারেটের সোনা। পুরো হোটেল সোনার পাতে নির্মিত হলেও টয়লেট সিট থেকে শুরু করে লবি, ইনফিনিটি পুল, রুম এমনকি বাথরুমের শাওয়ারের মাথাটিও সোনা দিয়েই তৈরি করা হয়েছে। হোটেলে কোনও গেস্ট কফি খেতে চাইলে, তাকে সোনার কাপেই কফি পরিবেশন করা হবে।

ডলচে হ্যানয় গোল্ডেন লেক হ্যানয়ের অন্যতম ট্যুরিস্ট আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। কাজ কিছুটা বাকি থাকলেও গত কয়েক বছর ধরেই পর্যটকেরা হোটেলের সামনে ভিড় জমাচ্ছেন। হ্যানয়ের বা দিন জেলার গিয়াং ভো লেকের এক্কেবারে ধারেই তৈরি হয়েছে এই হোটেল। ভিয়েতনামের প্রসিদ্ধ হোয়া বিন গ্রুপই তৈরি করেছে এই। হোটেলটির ম্যানেজমেন্টের দায়িত্ব সামলাচ্ছে আমেরিকান সংস্থা উইনধাম হোটেল গ্রুপ।

হোটেলটির ভেতরে এবং বাইরেও পাঁচ হাজার বর্গমিটারের সিরামিক টাইলস বসানো রয়েছে। এই ধরনের টাইলস নির্মিত হয় সম্পূর্ণ সোনা দিয়েই। এই হোটেলে রয়েছে মোট ২৫টি তলা। আর ইমিউনিটি পুলটি রয়েছে একেবারে রুফটপে।

এদিকে সোনার হোটেল হলে কি হবে, রাত কাটানোর খরচ কিন্তু খুব বেশি না। এই হোটেলে রুম ভাড়া শুরু হচ্ছে ২৫০ মার্কিন ডলার থেকে। আবার এই হোটেলে অ্যাপার্টমেন্টও ভাড়া করার সুযোগ রয়েছে। তবে সেই অ্যাপার্টমেন্ট ভাড়া করার খরচ অনেক বেশি। সেক্ষেত্রে খরচ হবে ৬৫০০ মার্কিন ডলার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com