সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শুটিং-এ ফিরছেন মেহজাবিন চৌধুরী

  • আপডেট সময় শনিবার, ৪ জুলাই, ২০২০, ৬.৪৮ পিএম
  • ৪৫২ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেল : করোনার জন্য মেহজাবিন তিন মাসেরও বেশি সময় আর অভিনয় করেননি। যার নাটকে তিনি সর্বশেষ অভিনয় করেছিলেন সেই মিজানুর রহমান আরিয়ানেরই একটি নাটকে অভিনয়ের মধ্যদিয়ে নতুন করে কাজ শুরু করতে যাচ্ছেন বলে জানিয়েছেন মেহজাবিন।
কিন্তু এই একটি নাটকের কাজ শেষ করে মেহজাবিন একটু সময় নেবেন। মেহজাবিন বলেন, ‘আপাতত শুধু মিজানুর রহমান আরিয়ান ভাইকেই একটি নাটকের কাজের জন্য সময় দিয়েছি।
একটি কাজ করে আমি একটু বুঝে নিতে চাই যে করোনা’র এই ভয়াবহ সময়টাতে আদৌ কাজে নিয়মিত হওয়া যাবে কী না। যদি সবকিছু ঠিকঠাক মতো হয় এবং আমার ভেতরে কাজ করা নিয়ে কোনরকম শংকা কাজ না করে তাহলেই কাজে নিয়মিত হবো।
বাকিটা আল্লাহ ভরসা।’
মেহজাবিন জানান, করোনার লকডাউনের দিনগুলোতে তিনি তার নিজের ইউটিউব চ্যানেলের জন্যও বেশকিছু ভিডিও তৈরি করে তার চ্যানেলে প্রকাশ করেছেন। সেই কাজগুলোর জন্য তিনি বেশ সাড়া পাচ্ছেন।
সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছেন তিনি। মেহজাবিন জানান, আগামী দু’তিন দিনের মধ্যেই তিনি শুটিং-এ ফিরবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com