রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করেছেন তথ্যমন্ত্রী

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১১.২৮ পিএম
  • ১৪৬৩ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী প্রতিশ্রুত সাংবাদিকদের করোনাকালীন সহায়তা চেক বিতরণ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার রাজধানীর কাকরাইলে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউটে (পিআইবি) সাংবাদিক ও তাদের পরিবারের মাঝে করোনাকালীন সহায়তার প্রথম পর্যায় ও ট্রাস্টের নিয়মিত সহায়তা চেক বিতরণ করেন তথ্যমন্ত্রী।

শেখ হাসিনাকে সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে ড. হাছান বলেন, ‘করোনা মহামারির শুরু থেকে তিনি দেশের আপামর মানুষের জন্য দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন।’

‘এখন পর্যন্ত সাত কোটির বেশি মানুষ সরকারি সহায়তার আওতায় এসেছে। পাশাপাশি করোনার সম্মুখযোদ্ধাদের জন্য বিশেষ সহায়তার আওতায় সাংবাদিকদের বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি,’ যোগ করেন তথ্যমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনানুসারে দীর্ঘদিন ধরে কর্মহীন, করোনাকালে চাকরি হারানো ও বেতন না পাওয়া এই তিন অসুবিধায় পড়া সাংবাদিকদের এককালীন ১০ হাজার টাকা করে সহায়তা দেয়া হচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রাথমিক পর্যায়ে দেড় হাজার সাংবাদিক এ সহায়তা পাবেন এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। প্রথম পর্যায়ে উপযুক্ত যারা বাদ পড়বেন ক্রমান্বয়ে তারাও এ সহায়তা পাবেন।’

করোনাকালীন বিশেষ সহায়তা ছাড়াও ২০১৯-২০ অর্থবছরে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নিয়মিত বরাদ্দ ১ কোটি ৬৯ লাখ ২৫ হাজার টাকা থেকে ১৯৯ জন সাংবাদিক ও তাদের পরিবারকে সহায়তা দেয়া হচ্ছে বলেও মন্ত্রী এসময় জানান।

দল-মত নির্বিশেষে সারাদেশের সাংবাদিকদের এ সহায়তা দেয়া হচ্ছে জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা মনে করি, রাষ্ট্র সবার। সুতরাং রাষ্ট্রের সহায়তা সবাইকে পেতে হবে, সে আমাদের দলের সমর্থক না হোক, আমাদের সরকারের কড়া সমালোচক হোক বা সভা-সমিতিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীসহ সকলের সমালোচনা করুক। রাষ্ট্রের বাড়ানো সহযোগিতার হাত তার কাছেও পৌঁছুতে হবে বলে আমি বিশ্বাস করি।’

এসময় তথ্যমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে করোনা ও করোনা উপসর্গে মৃত্যুবরণকারী দৈনিক বাংলাদেশ খবরের চিত্রগ্রাহক এম মিজানুর রহমান, দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার আসলাম রহমান ও দৈনিক সময়ের আলো’র প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকনের পরিবারকে তিন লাখ টাকার চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com