রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় ২০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১.২৫ পিএম
  • ৭৭৬ বার পড়া হয়েছে
 আবু তালহা সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ২০ টাকার লোভ দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ করা হয়েছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অভিযুক্ত মনিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মনিরুল উপজেলার জামতৈল পশ্চিম পাড়ার আব্দুল হামিদের ছেলে। কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা পলাশ চন্দ্র দেব জানান, শিশুটির মা গত মাসে মারা গেছে। এ কারণে সে তার নানির কাছে থাকে। বুধবার বিকেলে মনিরুল ২০ টাকার লোভ দেখিয়ে শিশুটিকে ডেকে নেয়। পরে তার বাড়ির বারান্দার টিনের চালে নিয়ে ধর্ষণ করে। শিশুটি বাড়িতে ফিরলে তার নানি অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। প্রথমে তাকে জিজ্ঞাসা করলে ভয়ে সে কিছু বলতে পারছিল না। পরে সে নানিকে জানায়, মনিরুল তার সঙ্গে খারাপ কাজ করেছে। তিনি আরো জানান, ওই ঘটনা জানার পর নাতনিকে নিয়ে থানায় এসে সন্ধ্যায় মামলা দায়ের করেন নানি। অভিযোগ পেয়ে মনিরুলকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com