শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগার গুলো ভরে ফেলছে:মির্জা ফখরুল

  • আপডেট সময় বুধবার, ২৪ জুন, ২০২০, ৭.৫২ পিএম
  • ৮৩১ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রতিহিংসার বশবর্তী হয়ে বর্তমান সরকার বিএনপিসহ দেশের বিরোধী দলগুলোকে নিশ্চিহ্ন করে দেশকে বিরাজনীতিকরণের ঘৃণ্য উদ্দেশ্য সাধনে এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, গুম, খুন, অপহরণের পাশাপাশি বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে দেশের কারাগারগুলো ভরে ফেলছে। কারাগারগুলোতে বন্দি ধারণের আর ঠাঁই নেই।

আজ বুধবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব একথা বলেন।

গতকাল মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদল কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া সদর উপজেলা যুবদলের সভাপতি মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে সাদা পোশাকে পুলিশ বাহিনী আটক করে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপি নেতা বলেন, ‘বর্তমানে করোনাভাইরাসের দুর্যোগময় সময়ে বিএনপি নেতাকর্মীরা যখন গরিব ও দুস্থ মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছে তখন তাদেরকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা সরকারের অশুভ ইচ্ছারই বহিঃপ্রকাশ। এসব অপকর্মের মূল লক্ষ্য একটাই- তাহলো ক্ষমতাকে চিরদিনের জন্য পাকাপোক্ত করা। কিন্তু সরকার এসব কুকর্ম করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখতে পারবে না। কারণ জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে জনগণ এখন আরো বেশি ঐক্যবদ্ধ। রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলেই মো. জাহিদুল ইসলাম বিপ্লবকে গ্রেপ্তার করে কারান্তরীণ করা হয়েছে। আমি তাকে মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি করছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com