মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গবাদিপশুর লাম্পি স্কিন সম্পর্কে রাণীশংকৈলে সচেতনতামূলক সভা

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৭.১৪ পিএম
  • ৮৩৯ বার পড়া হয়েছে

 

মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল প্রতিনিধি: গবাদিপশুর(গরু, মহিষ) নতুন রোগ “লাম্পি স্কিন” ডিজিজ সম্পর্কে জেলার রাণীশংকৈলের বিভিন্ন এলাকায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর উদ্যোগে খামারি এবং প্রান্তিক কৃষকদের মাঝে সচেতনতামূলক সভা, উঠান বৈঠক,পরামর্শ প্রদান এবং লিফলেট বিতরণ চলমান রয়েছে। বর্তমানে এই উপজেলায় তেমন একটা প্রভাব পড়েনি এবং এর প্রভাব যেন ছড়িয়ে পড়তে না পারে সে জন্য এই প্রচারণা চালিয়ে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রায়হান আলী,উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তা আবু হানিফা,কৃত্রিম প্রজনন টেকনেশিয়ান বাবুল আকতার সহ অনেকে এ প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: রায়হান আলী জানান, “লাম্পি স্কিন” একটি ভাইরাসঘটিত রোগ।মশা, মাছি এবং আঁঠুলি’বাহিত এ রোগে মশারী টাঙ্গানো এবং জীবাণুনাশক ¯েপ্র করার মাধ্যমে এর প্রাদূর্ভাব রোধ করা যায়। আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন প্রকল্পের চিকিৎসকদের এই রোগ সম্পর্কে অবগত করে এবং এর চিকিৎসা সম্পর্কে ধারণা দিয়ে সঠিক চিকিৎসা দিয়ে চালিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরোও বলেন, এই ডিজিজ টি এখানো এই উপজেলায় ভালোভাবে ছড়াইনি তবে যেসব গবাদিপশুর মাঝে এই রোগটি ছড়িয়ে পড়েছে তাদের আমরা চিকিৎসা দিয়ে সুস্থ করার জন্য সর্বাত¦ক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বোপরি এ রোগ দেখা গেলে তাৎক্ষণিক উপজেলা প্রাণিস¤পদ দপ্তরে যোগাযোগ করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো ব্যবস্থা নিতে তিনি খামারি সহ প্রান্তিক কৃষকদের অনুরোধ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com