রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

নোভেল করোনভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা জারি

  • আপডেট সময় বুধবার, ১৭ জুন, ২০২০, ৬.০৭ পিএম
  • ৮২৮ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোভেল করোনভাইরাস (কোভিড-১৯) মহামারী মোকাবেলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আজ প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেছেন, প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে সর্বশেষ কোভিড-১৯-এর পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা জারি করেন।
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী মারাত্মক ভাইরাস সংক্রমণ রোধে এখন পর্যন্ত নেয়া ব্যবস্থা, চিকিৎসা সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা এবং কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভবিষ্যৎ বিভিন্ন উদ্যোগের বিষয় নিয়ে পর্যালোচনা করেন।
মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এবং কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক মো. আবু হেনা মোর্শেদ জামান প্রমুখ অন্যানের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com