মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

লক্ষ্মীপুরে অটোরিক্সার চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

  • আপডেট সময় শুক্রবার, ১২ জুন, ২০২০, ৬.২২ পিএম
  • ৮১০ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা এলাকায় ব্যাটারি চালিত অটোরিক্সার চাকায় গলার ওড়না পেঁচিয়ে গেলে ফারজানা আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ সকালে সদর উপজেলার চররুহিতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। কিশোরী ফারজানা আক্তার চররুহিতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের নন্দী বাড়ির দরিদ্র রিক্সা চালক বাসু মিয়ার কন্যা।
এলাকাবাসী ও পরিবার সুত্রে জানা গেছে, ব্যাটারিচালিত অটোরিক্সা করে কিশোরী মেয়ে তার মায়ের সাথে জেলা শহর লক্ষ্মীপুর যাওয়ার সময় অসাবধানতাবশত গলার ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এতে করে ফারজানার গলায় ফাঁস লাগে।
আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে পথে মারা যায়।
এই বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানা পরিদর্শক আজিজুর রহমান মিঞার নিকট জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টি আমি জেনেছি, এটি একটি নিছক দুর্ঘটনা, পরিবারের লোকজন এসে আমার নিকট নিয়ম অনুসারে সৎকার করতে চাইলে আমি তাদের সাথে একমত পোষণ করি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com