বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা গত এক দিনে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু দাম্মাম বিমানবন্দরে প্রাণঘাতী হামলায় নিহত দুই, আহত আট সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ গিলের বিশ্বরেকর্ড থেকে ছিনিয়ে নিলেন ব্রুক সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস ফিল্টার’ সিনেমায় মালিক-চাঁদনী শেখ

ফিল্টার’ সিনেমায় মালিক-চাঁদনী শেখ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৮.১৮ পিএম
  • ২০ বার পড়া হয়েছে

আল সামাদ রুবেল,বিনোদন প্রতিবেদকঃ- অনলাইন প্রতারণা, প্রেম ও বন্ধুত্বের সম্পর্ককে কেন্দ্র করে নির্মাণ হচ্ছে ‘ফিল্টার’ শিরোনামে নতুন সিনেমা। সিনথিয়া ফিল্মসের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন সাইমন তারিক টিম। সিনেমাটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর মালিক ও চাঁদনী শেখ।

গত কয়েক দিন ধরে নেত্রকোনা ও ময়মনসিংহের বিভিন্ন স্থানে চলছে সিনেমাটির শুটিং। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, অনলাইন প্রতারণার বিভিন্ন ঘটনা এবং প্রেম ও বন্ধুত্বের সম্পর্কের নানা দিককে ঘিরে এগোবে এর কাহিনি। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সাইবার ক্রাইম বিভাগের তদন্তকৌশল ও সাফল্যও গল্পে স্থান পাবে।

বর্তমানে নেত্রকোনার বিরিশিরিতে চলছে সিনেমাটির গানের দৃশ্যধারণের কাজ। শুটিংয়ের পরিস্থিতি নিয়ে ওমর মালিক বলেন, বিরিশিরিতে গানের দৃশ্যধারণ চলছে। আবহাওয়া বেশ গরম হওয়ায় কাজ করতে কিছুটা অসুবিধা হচ্ছে। তবে গানের কাজ ভালো লাগায় এই প্রতিকূলতার মধ্যেও শুটিং উপভোগ করছি।

ওমর মালিক জানান, চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের। তবে মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি তানভীর হাসান পরিচালিত ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে ঝুঁকিপূর্ণ একটি দৃশ্য ধারণ করতে গিয়ে আহত হন ওমর মালিক। পরবর্তী সময়ে শিডিউল জটিলতা এড়াতে অসুস্থ অবস্থাতেই ‘ফিল্টার’ সিনেমার শুটিংয়ে অংশ নেন বলে জানান এই অভিনেতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com