মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী

পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩.০৪ এএম
  • ১০ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিষ্কার সহ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার ৫নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ও ডিসি পাড়া এলাকার খালসহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা। এ সময় এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। পিরোজপুর পৌরসভায় পৌর নির্বাহী কর্মকর্তা বনী আমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।

এসময় পিরোজপুর পৌরসভার কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন ।

ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড ডিসি পাড়া এলাকায় খাল পরিছন্নতা

ও এর আশেপাশে মশক নিধন স্প্রে ব্যবহার করা হয়েছে। পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডে দিনে ও রাতে পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান রয়েছে। ডেঙ্গু নিধনে পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান  অতিরিক্ত জেলা প্রশাসক  (সার্বিক) ও পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com