মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় ঠিকাদারের বিরুদ্ধে পাওনা ৩ কোটি টাকা আটকে রাখার অভিযোগ পিরোজপুর পৌরসভার পরিছন্নতা অভিযানে ডিসি পাড়া এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সারা দেশে চলছে দুর্গাপূজার উৎসব, মণ্ডপে মণ্ডপে ভক্তদের ভিড় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ৩০০ সুবিধাবঞ্চিত মানুষ ও পথশিশুকে রান্না করা খাবার বিতর ভারতের এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা পিরোজপুর পৌরসভার উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের পরিষ্কার পরিছন্নতা অভিযান  পিরোজপুরে  জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের খাল পরিষ্কার পরিছন্নতা অভিযান  বিলের কচুরিপানায় কিশোরের লাশ, পিবিআইয়ের তদন্তে বেরিয়ে এলো হত্যার কারণ, গ্রেফতার ২ সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী

উত্তরায় পোশাক শ্রমিকদের আন্দোলন শ্রমিক-পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র উত্তরা, ১৫০০ জনকে আসামি করে ২ মামলা

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২.২৬ এএম
  • ১৫ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, চীফ রিপোর্টারঃ-
​রাজধানীর উত্তরা এলাকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, সরকারি কাজে বাধা প্রদান এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা মোট ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন পোশাক শ্রমিককে আসামি করা হয়েছে।

​উত্তরা পূর্ব থানা ও শিল্প পুলিশ (ইন্ডাস্ট্রিয়াল পুলিশ) বাদী হয়ে পৃথকভাবে মামলা দুটি দায়ের করে।

​পুলিশ সূত্রে জানা যায়, বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে বেশ কিছুদিন ধরেই উত্তরা এলাকায় আন্দোলন করে আসছিলেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্যাস জলকামান নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

​এ সময় কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধনের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ওপর চড়াও হন এবং সরকারি কাজে সরাসরি বাধা দেন। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। সংঘর্ষে কয়েকজন শ্রমিকও আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রথম মামলা: সাধারণ মানুষের জানমালের ক্ষতিসাধন, সড়ক অবরোধ এবং সরকারি সম্পদের ভাঙচুর ও ক্ষয়ক্ষতির অভিযোগে উত্তরা পূর্ব থানা বাদী হয়ে মামলাটি দায়ের করে। এতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অজ্ঞাতনামা শ্রমিককে আসামি করা হয়েছে।

​দ্বিতীয় মামলা: শিল্প পুলিশের এক সদস্যের ওপর হামলা এবং সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পক্ষ থেকে একটি গাড়িচালক বাদী হয়ে মামলাটি করেন। এতে ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা গার্মেন্টস শ্রমিককে আসামি করা হয়েছে।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পূর্ব থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র পর্যালোচনা করে সহিংসতার সঙ্গে সরাসরি জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।​

এদিকে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উত্তরা জোনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা। এবং পুরো এলাকায়ি গোয়েন্দা সংস্থার নজরদারিতে রাখা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com