পিরোজপুর প্রতিনিধিঃ- পিরোজপুরে জেলা প্রশাসন ও পিরোজপুর পৌরসভার যৌথ উদ্যোগে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার দুপুরে থেকে মশক নিধন অভিযানে পৌর এলাকার বিভিন্ন ডোবা, নালা ও ড্রেনের জলাবদ্ধতা নিরসন, আগাছা অপসারণ এবং এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভিসাইড ও এডাল্টিসাইড স্প্রে করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী, পিরোজপুর পৌরসভার প্রশাসক মাহমুদুর রহমান মামুন। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম।
এসময় পিরোজপুর পৌরসভা, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, পৌরসভার কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন ।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী বলেন, ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা গুলোতে মশক নিধন কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে। ডেঙ্গু নিধনে পিরোজপুরের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।