গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৭ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৫০ জন, মতিঝিল বিভাগ ৬৮ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ১৮ জন, উত্তরা বিভাগ ৩৫ জন, গোয়েন্দা বিভাগ ৭ জন ও সিটিটিসি বিভাগ ২ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ৫৬০ গ্রাম গাঁজা, ৪৩৭৩ পিস ইয়াবা, ৩ গ্রাম হেরোইন, ২০৪ বোতল ফেন্সিডিল, ৯ টি মোটরসাইকেল, ২৬ টি মোবাইলফোন, ৪০৫ টি সিমকার্ড, ১৫০৫ টাকা, ১ টি অটোরিক্সা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।










