সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ড্রোন হামলায় লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যার মূলহোতা নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ১০.৫৯ পিএম
  • ৭৮৮ বার পড়া হয়েছে

মঙ্গলবার রাতে লিবিয়ার বিমান বাহিনীর ড্রোন হামলায় লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহতে ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি করে হত্যার মূল হোতা খালেদ আল-মিশাই  নিহত হয়েছেন। তিনি ছিলেন লিবিয়ার একাংশের নিয়ন্ত্রক বিদ্রোহী জেনারেল খলিফা হাফতারের অনুসারী। লিবিয়ার একটি জাতীয় দৈনিক দ্য লিবিয়া অবজারভার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

এদিকে, লিবিয়ার ওই সংবাদমাধ্যমে প্রকাশিত অপর এক খবরে বলা হয়েছে, গত সোমবার লিবিয়ার ঘোট আল-রিহ শহরে দেশটির বিমান বাহিনীর ড্রোন হামলার কবলে পড়ে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিদ্রোহী নেতা খলিফা হাফতারের বাহিনী। ঐ হামলায় বাহিনীর সদস্যদের সঙ্গে আল-মিশাইও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করে মানব পাচারচক্র। এছাড়া গুলিতে মারাত্মক আহত হন আরো ১১ বাংলাদেশি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com