সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সিঙ্গাড়া তৈরির সহজ রেসিপি

  • আপডেট সময় মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭, ৮.২৫ এএম
  • ৫৯০ বার পড়া হয়েছে
ফাইল ছবি

সিঙ্গাড়া শব্দটি শুনলে জিভে জল আসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। প্রতিদিন শহরের অলিগলিতে অসংখ্য দোকানে দেখা মেলে এই সিঙ্গারার। কিন্তু বাইরে থেকে কিনে আনা সিঙ্গাড়া যে অতোটা স্বাস্থ্যকর নয়, তা আমাদের সবারই জানা। তবু সিঙ্গারা বলে কথা! মন তো খেতে চাইতেই পারে। আর সেজন্য ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু সিঙ্গাড়া। রইলো রেসিপি-

উপকরণ:
ময়দা- ২ কাপ, মৌরি- ১/২ চা চামচ, জিরা- ১/২ চা চামচ, মেথি- ১/২ চা চামচ, পেঁয়াজ ২ টি, কাঁচামরিচ- ৪-৬ টি, আদা ছেঁচা- ২ চা চামচ, জিরা টালা এবং গুঁড়ো- ১ চা চামচ, দারুচিনি গুঁড়ো- ১ চা চামচ, কালজিরা- ১ চা চামচ, আলু- ১/২ কেজি, লবণ- প্রয়োজনমতো।

প্রণালি:
আলু খোসা ছাড়িয়ে মটরের মতো ছোট ছোট টুকরা করে নিতে হবে। কড়াইয়ে তিন টেবিল চামচ তেল গরম করে মৌরি, জিরা ও মেথি একসাথে মিশিয়ে তেলে ফোড়ন দিন। পেঁয়াজ, কাঁচামরিচ, আদা ও একটি তেজপাতা দিয়ে ভাজুন ও আলু দিন। একটু ভাজা হলে এক চা চামচ লবণ ও তিন টেবিল চামচ পানি দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করুন। আলু সিদ্ধ হয়ে গেলে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন আলু ভাজা ভাজা হয় এবং একটু ভেঙ্গে ভেঙ্গে যায়। জিরা ও দারুচিনির গুঁড়া দিয়ে নামিয়ে ঠান্ডা করতে হবে।

ময়দায় ৪ টেবিল চামচ তেল দিয়ে ময়ান দিন। কালজিরা মেশান। আধা কাপ পানিতে ১ চা চামচ লবণ গুলে এই পানি আন্দাজমতো দিয়ে ময়দা মথে নিন। খামির শক্ত হবে। এক ঘণ্টা রেখে দিন। খামির ভালো করে মথে ১২ ভাগ করে নিন। একভাগ ডিম এর আকারে বেলে ছুরি দিয়ে কেটে দু’ভাগ করে নিন (লম্বায় না কেটে পাশে কাটলে ভালো)। একভাগ দু’হাতে ধরে কোণ বা পানের খিলির মত ভাঁজ করুন। ভিতরে ভর্তি করে ঠেসে আলুর পুর দিন। খোলামুখে পানি লাগিয়ে ভালোভাবে এঁটে দিন প্যকেটের মতো। নীচের সুচালো অংশ একটু মুড়ে দিন। চওড়া মোড়ানো দিক উপরে দিয়ে সিঙ্গাড়া একটি থালায় সাজিয়ে রাখুন। এভাবে সব সিঙ্গাড়া তৈরি করে নিন।

কড়াইয়ে দেড় কাপ তেল মৃদু আঁচে অনেকটা সময় গরম করে নিন। আচ বেশি হলে সিঙ্গাড়া চেহারা নষ্ট হয়ে যাবে। অর্ধেক সিঙ্গাড়া একবারে তেলে ছাড়ুন। মৃদু আঁচে ১৫-২০ মিনিট ভাজুন। হালকা বাদামি ও মচমচে হলে নামিয়ে নিন। জিরা, তেঁতুলের চাটনি, মেয়েনেজ বা টমেটো সসের সাথে গরম সিঙ্গাড়া পরিবেশন করুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com