শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

শেখ হাসিনা দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে দেশের খাদ্যাভাব দূর করেছেন;নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • আপডেট সময় শুক্রবার, ২৯ মে, ২০২০, ৫.৫০ পিএম
  • ৮৫১ বার পড়া হয়েছে

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, মানুষকে অনুভব করেন বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাসেরও বেশি সময় ধরে ত্রাণ সহায়তা দিয়ে দেশের খাদ্যাভাব দূর করেছেন। দেশে এখন কোন মানুষ অনাহারে নেই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিচ্ছেন বলেই বাংলাদেশের জনগণ শান্তিতে আছে। সীমাবদ্ধতার মধ্যেও করোনা সংক্রমণ তিনি নিয়ন্ত্রণে রেখেছেন। এ কারণে দেশের পরিস্থিতি উদ্বেগজনক নয়।
খালিদ মাহমুদ চৌধুরী আজ শুক্রবার দিনাজপুরের বোচাগঞ্জে মৌসুমী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরির্দশনকালে এসব কথা বলনে। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনুভূতির নাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হৃদয় দিয়ে দেশের মানুষকে অনুভব করেন। বঙ্গবন্ধুর পরে বাংলাদেশের মানুষ এমন নেতৃত্ব আর পায়নি। তিনি বাংলাদেশকে পুনরায় বিশ্ব আসনে সমাদৃত করেছেন।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের সাহস দিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার আপনাদের সাথে আছে। তিনি হৃদয় দিয়ে আপনাদের দুঃখ অনুভব করেন। তিনি বাংলাদেশকে অনুভব করেন।
করোনা পরস্থিতিরি কথা উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন, প্রতি মসজিদে ইমামদের জন্য অনুদান দিয়েছেন। খেঁেট খাওয়া, অসহায় দিনমজুরদের মোবাইলের মাধ্যমে অনুদান দিয়েছেন।
এ সময়ে প্রতিমন্ত্রী উপজেলার ইশানিয়া ও নাফানগর ইউনিয়নের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন। ক্ষতিগ্রস্থ শালবাগান ইউনিয়নও তিনি দেখতে যান। ক্ষতিগ্রস্থ ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার আলী, পৌর মেয়র আব্দুস সবুর, আওয়ামী লীগ নেতা তৈমুর ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com